ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

২৬ ও ২৭ জানুয়ারি দেশব্যাপী বিএনপির কালো পতাকা দিবস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • ৩৫ সময় দেখুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (২১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রিজভী বলেন,২৬ জানুয়ারি সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সব মেট্রোপলিটন শহরে এ কর্মসূচি পালন করা হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই বিএনপির প্রথম উন্মুক্ত কর্মসূচি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ”দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা কালো পতাকা নিয়ে মিছিল করবো।” রিজভী জানান, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সব রাজবন্দীর মুক্তি এবং সংসদ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের ”ব্যর্থ হয়েছে” দাবী করে তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী সিন্ডিকেটের ”অসততার” কারণে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি হয়েছে। গ্যাস সংকট চরম আকার ধারণ করায় জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, বলেন রিজভী।

তিনি বলেন যে এই সংকটের মধ্যে একের পর এক কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন শিল্প-মালিকরা। চট্টগ্রামের অবস্থা আরো খারাপ বলে উল্লেখ করেন রিজভী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৬ ও ২৭ জানুয়ারি দেশব্যাপী বিএনপির কালো পতাকা দিবস

আপডেটের সময় ০৯:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪