ভিয়েনা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

নতুন কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি – রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ৩৬ সময় দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে, আন্দোলনের নতুর কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (১৩ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী। “নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করতে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করছে;” উল্লেখ করেন তিনি।

জনৈক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “অবশ্যই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ভাবছি। আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসছেন। আমাদের কর্মসূচি চূড়ান্ত হয়ে গেলে আপনাদের জানাবো।” তিনি আরো জানান, তাদের দল এখনো বিভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর সমমনা দলগুলো বিএনপির সঙ্গে আছে।

“তাদের (মিত্রদের) সঙ্গে কথা বলার মতো অনেকগুলো বিষয় আছে… আমরা সবার সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি প্রণয়ন করবো এবং পরে আপনাদের জানাবো;” যোগ করেন রুহুল কবির রিজভী। ক্ষমতাসীন দল এখন “অবৈধ ব্যক্তিদের” নিয়ে সরকার গঠন করে তা উদযাপন করছে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “ক্ষমতাসীন দলের এ ধরনের উৎসব একদিন তাদের (আওয়ামী লীগের) পরাজয় ও পতনের মধ্য দিয়ে জনগণের উৎসব হবে।” বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ক্ষমতাসীন দল একতরফা নির্বাচন করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আনন্দ করছে।

“জনগণকে পরাভূত করে তারা যে আনন্দ পায়, তা একদিন তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সেদিন জনগণ বিজয়ী হবে;” বলেন রিজভী। তিনি আরও বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো বৃথা যাবে না। সাধারণ মানুষের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে সরকার অবৈধ ক্ষমতার স্বাদ নিচ্ছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন কর্মসূচি প্রণয়ন করছে বিএনপি – রিজভী

আপডেটের সময় ০৯:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪