ভিয়েনা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

সরকারের সামনে ৩টি চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৫০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো- রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে সংকট অতিক্রম করে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে।’

শুক্রবার(১২ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের আগে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না। জন্ম থেকেই কণ্টকাকীর্ণ  পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট।’

তিনি বলেন, তবে আমাদের একটা বিশ্বাস আছে, আজ যে এই সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সংকটে রূপকের ভূমিকা পালন করেছেন, সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা।

ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে, সে দেশ এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমাদের দেশের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না, আমাদের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কণ্টকাকীর্ণই ছিল। কাজেই এই পথ আমরা অতিক্রম করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের সামনে ৩টি চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪