ভিয়েনা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল : রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৯৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল বলে দাবি করেছে রাশিয়া। বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেয়াটা দুঃখজনক উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এমন এক পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মারিয়া জাখারোভা। ঢাকায় রাশিয়া দূতাবাস শুক্রবার (১২ জানুয়ারি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

‘বাংলাদেশে সংসদ নির্বাচন ও নতুন সরকার নিয়োগের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার মন্তব্য’ শিরোনামে ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে। আমরা নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই।

রুশ মুখপাত্র বলেন, ‘যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর। এমন এক পরিস্থিতিতে ভোটারদের আকাঙ্ক্ষার স্বাধীনভাবে চর্চার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।’

মারিয়া জাখারোভা আরও বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ। তিনি বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল : রাশিয়া

আপডেটের সময় ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪