ভিয়েনা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ১০৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখতে পাওয়া যায়নি। ফলে রজব মাস গণনা করা হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। আর এই পরিপ্রেক্ষিতে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী এ তথ্য নিশ্চিত করেন।

নায়েব আলী বলেন, শুক্রবার রাতে দেশের আকাশসীমার কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখতে পাওয়া যায়নি। এ জন্য আগামী রোববার (১৪ জানুয়ারি) থেকে ১৪৪৫ হিজরি সনের রজব মাসের গণনা শুরু হবে। সে হিসেবে ২৬ রজব তথা শবে মেরাজের রাত পড়েছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণের জন্য এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় একটি বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

আপডেটের সময় ০৭:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪