ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

নব-নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে নব-নির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে গেজেট প্রকাশ করা হয়। এর আগে দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নব-নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে ইসি

আপডেটের সময় ০৮:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪