ভিয়েনা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

লালমোহনে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ৩২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গলায় দড়ি দিয়ে মো. অলি উল্যাহ নামে ৬৫ বছরের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ অলি উল্যাহ ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় চিকিৎসাও করিয়েছেন। তবে কোনো কিছুতেই তার মানসিক সমস্যা দূর হয়নি। বৃহস্পতিবার বাড়ি থেকে এশার নামাজ পড়তে বের হন বৃদ্ধ অলি উল্যাহ। নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের পেছনের সুপারি বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় বৃদ্ধ অলি উল্যাহকে ঝুলতে দেখেন তার স্বজনরা। পরে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কোনো অভিযোগ না থাকায় ওই বৃদ্ধের মরদেহ শুক্রবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেটের সময় ০৫:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪