ভিয়েনা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

সহিংসতা, অগ্নিসংযোগ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৪৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সম্প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় এক বার্তায় লিখেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে বিএনপি।

নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেয়া একটি বার্তায় এমন কথা লিখেছেন তিনি। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন জয়।

ক্যাপশনে জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপির চিঠির প্রসঙ্গে তিনি লেখেন, বিশ্বের সামনে আবারও বিএনপি-জামায়াতের মিথ্যা উন্মোচিত হয়েছে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী বুধবার তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। কিন্তু শেখ হাসিনার করা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কল্যাণে আমরা বেঁচে আছি।

বিএনপির আন্দোলন কর্মসূচির বিভিন্ন সহিংস ঘটনা উদ্ধৃত করে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, এখন বিশ্বের উচিত নির্বাচন বানচাল করতে রাস্তায় বিএনপি-জামায়াতের সহিংসতা শুরুর পর থেকে অগ্নিসংযোগের শিকার সেই নিরপরাধ মানুষ এবং তাদের স্বজনদের কাছ থেকে প্রত্যক্ষ বিবরণ শোনা।

ইবিটাইমস/ডেস্ক/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সহিংসতা, অগ্নিসংযোগ নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : জয়

আপডেটের সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪