ভিয়েনা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসভা, হবিগঞ্জের-৪ আসনের বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৩৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ বাজারের রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসমাবেশ করার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এবং বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) তাকে এ নোটিশ দেন এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

শুক্রবারের (৫ জানুয়ারি) মধ্যে নিজে গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে চুনারুঘাট মাধ্যবাজারে পূবালী ব্যাংকের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্তর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে মাহবুব আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয় বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে। পত্রের অনুলিপি আরও বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসভা, হবিগঞ্জের-৪ আসনের বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

আপডেটের সময় ০৯:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪