ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

আগামী জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করবে না: মঈন খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ৩৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ব‌লে‌ছেন, যেদিন মনোনয়ন দাখিল করা হয়েছে সেই দিনই নির্বাচন হয়ে গেছে। তাই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ কোন গুরুত্ব বহন করবে না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। সমা‌বেশ শে‌ষে তোপখানা রোডসহ আপাশের এলাকায় লিফলেট বিতরণ ক‌রা হয়।

ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে কারণ এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয় না।

তি‌নি বলেন, আওয়ামী লী‌গের উদ্দেশ্য কিভাবে দিনের ভোট রাতে করবে অথবা সাজানো একটি নির্বাচন করবে। সাজানো নির্বাচনের মাধ্যমে ভুয়া একটি ফলাফল তৈরি করে আওয়ামী লীগ ইচ্ছামতো একটি সরকার গঠন করবে। একদলীয় বাকশাল সরকার গঠন করবে সেই উদ্দেশ্যেই তারা এই নির্বাচনের নামে একটা নাটক তৈরি করছে।

মঈন খান বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ক্ষমতার মাধ্যমে মেগা দুর্নীতি করে অবৈধ সংসদ গঠন করবে। তি‌নি ব‌লেন, আমরা বিগত এক বছর যাবত প্রতিবাদ করেছি। শুধু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনার জন্য। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনতে। এই সরকার দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন করেছে। এখন এই সরকারের স্লোগান হলো আমার ভোট আমি দেবো দিনের ভোট রাতে দেব।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার জোর করে একতরফা নির্বাচন করছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা এসবের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান।’

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ সব কথা বলেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী জাতীয় সংসদ কোনো গুরুত্ব বহন করবে না: মঈন খান

আপডেটের সময় ০৭:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪