ভিয়েনা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ৩৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা (ক্যাম্পের হেড) মাঝিসহ দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে উখিয়ার মধুরছড়া ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।নিহতরা হলেন— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লক-সি/৭৮-এর মৃত মোহাম্মদ আমিনের ছেলে মো. আবদুল্লাহ (২৩) ও ক্যাম্প-৪-এর হেড মাঝি সৈয়দ আহমেদের ছেলে নাদির হোসেন (৩৯)।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আবদুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি বলেন, উখিয়ার বালুখালী ক্যাম্প-১৭-এর বাসিন্দা মো. আবদুল্লাহকে তার বসতঘর থেকে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল অস্ত্রের মুখে বের করে সি/৭৮ ব্লকে রাস্তার পাশে বাজারের কাছাকাছি নিয়ে যায়। সন্ত্রাসীরা একপর্যায়ে আবদুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপর্যুপরি গুলি করে। অন্যদিকে মধুরছড়ার বসতঘর থেকে ক্যাম্প-৪-এর হেড মাঝি নাদির হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ডান কানের নিচে ও পেটের ডান পাশে গুলি ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, হত্যার ঘটনাগুলো আধিপত্য বিস্তার কেন্দ্র করে হয়ে থাকতে পারে। ঘটনার পর পরই ওই এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাভিত্তিক সন্ত্রাসী গ্রুপ প্রায় হত্যাকাণ্ড সংঘটিত করছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা সহ ২ জনকে গুলি করে হত্যা

আপডেটের সময় ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩