ভিয়েনা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ জন পোশাক শ্রমিক আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ২৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আজ শনিবার সকাল ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকরা। কয়েকজন অভিযোগ করেন, ঘটনার সময় কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন  শ্রমিকেরা।

চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Tag :
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭৬ জন পোশাক শ্রমিক আহত

আপডেটের সময় ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩