ভিয়েনা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি, রুবেল ও সিদ্দিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ৬২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। তাতে নাম নেই মাহির। তার আসনে আওয়ামী লীগের নৌকার মাঝে হয়েছেন মো. জিয়াউর রহমান।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। ২০ নভেম্বর বিকেলে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি নিজে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। তবে এ আসন থেকে দলটির মনোনয়ন পাননি তিনি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন সরদার মোহাম্মদ খালেদ হোসেন।

একই সঙ্গে দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেও এক আসন থেকেও আওয়ামী লীগের মনোয়ন পায়নি ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রেহণের জন্য ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

ঢাকা ১৭ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ আরাফাতকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে, টাঙ্গাইল-১ জেলার মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে বর্তমান সংসদ আব্দুর রাজ্জাককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি, রুবেল ও সিদ্দিক

আপডেটের সময় ০২:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩