ভিয়েনা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ৬৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির জাহাঙ্গীরের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মনির বয়াতি (৪৮) নামে এক  ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও  আরো দুই যুবক গুরুতর আহত হন।
স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির আজাহার মাঝির ছেলে জাহাঙ্গীরের ঘরে সোমবার রাত আনুমানিক ২টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন। এছাড়া জাহাঙ্গীর হালকা আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতির মৃত্যু হয়।
এলাকাবাসী আরো জানান, জাহাঙ্গীরের ভাই আবু স্থানীয় মেম্বার। ভাই মেম্বার এই সুবাদে তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে তারা এই এলাকাকে জিম্মি করে রেখেছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম, বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২

আপডেটের সময় ০৬:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩