ভিয়েনা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ৪৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ডিবি কার্যালয়ে গিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তানজিন তিশা জানান, ডিবি অফিস একটা আস্থার জায়গা। যারা সাইবার বুলিং ও নানা ধরনের হয়রাণির শিকার হন, তারা এখানে আসেন। হারুন স্যারের সাহায্য নেন। আমিও তার ব্যতিক্রম নই। আমি শেষ কদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, শুধুমাত্র সেকারণেই এখানে আসা।

এক সাংবাদিকের প্রসঙ্গে তিশা বলেন, আমি অসুস্থ অবস্থায় তার টেক্সট পেয়ে তাকে কল করি। সেই কথাগুলো তিনি অনলাইনে ছেড়েছেন। একজন নারী হিসেবে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে, এটা মোটেও কাম্য ছিল না। হারুন স্যারকে শুধু তার বিষয়টি জানিয়েছি। আশা করছি, সুষ্ঠু সমাধান হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, তানজিন তিশা সাইবার বুলিংয়ের সমস্যায় পড়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। তার অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাতে পারব।

এর আগে, ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

তানজিন তিশা স্ট্যাটাসে জানান, বিগত কয়েক দিনের অসুস্থতা, ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন কথা এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোনকলে ‘মেন্টালি পাজলড’ ছিলেন তিনি। তখন এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। যা আসলে ইচ্ছাকৃত ছিল না বলে জানান তানজিন তিশা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

আপডেটের সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩