ভিয়েনা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন আটক, নতুন দায়িত্বে ডা. মওদুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ৪০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল তাকে আটক করে। ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হওয়ায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন আটক, নতুন দায়িত্বে ডা. মওদুদ

আপডেটের সময় ০৮:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩