ভিয়েনা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা পুলিশের গায়ে হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

 শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে? খেলা হবে? প্রস্তুত? বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমিফাইনালে আমরা গেছি। তারপর ফাইনাল নির্বাচনে।

সেতুমন্ত্রী বলেন, একজন সজ্জন মানুষ প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আজকের অস্ত্রবাজি, আগুন সন্ত্রাস, বাংলার মাটিতে অবশ্যই এর বিচার হবে। এসব অপরাধের পর এদের বিচারে কোনো ছাড় নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি ঘোষণা দিচ্ছি- এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। এদের এই অস্ত্রে কোনো কাজ হবে না। আগামীকাল (রোববার) সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আমরা শান্তি চাই। নির্বাচন, নির্বাচনের আগে ও পরে সব সময় আমরা শান্তি চাই। সামনে সন্ত্রাসীদের সঙ্গে খেলার মতো খেলতে হবে। এদের শিক্ষা দিয়ে দিতে হবে। এই অপরাধীদের স্বভাব আজ আত্মার মতো পরিষ্কার। এদের আর ক্ষমা করা যায় না।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অলিগলি দিয়ে পালাইলেন। পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। কাল থেকে কাউকে আর পাবেন না। দুর্বলের সঙ্গে কেউ থাকে না। আমরা মাঠে থাকব। শেখ হাসিনার কর্মীরা, মাঠে ছিল, আছে, থাকবে। সতর্ক পাহারায় থাকবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামলাকারীদের বিরুদ্ধে খেলা হবে: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩