ভিয়েনা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

চলে গেলেন অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ২৭ সময় দেখুন
ইবিটাইমস ডেস্কঃ অভিনেতা, নির্মাতা, কবি ও লিটলম্যাগ পথিক সম্পাদক তারেক মাহমুদ আর নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এছাড়াও তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে কবি হিজল যোবায়ের এক ফেসবুক পোস্টে লিখেছেন, “হায় তারেক ভাই, খুব খারাপ হলো, একদম ফাঁকি দেয়া হয়ে গেলো। ঘণ্টা দুয়েক আগে সুস্থ অবস্থায় কাঁটাবনে আড্ডা দিয়ে গেলেন অনেকের সাথে, আর হুট করে চিরতরে চলে যাবেন ! মৃত্যু এতো আকস্মিক হয়, এমন ঘোর বার্তা না জানিয়ে গেলে আপনার চলতো না!”
অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও নির্মাণের সাথেও জড়িত ছিলেন তারেক মাহমুদ। ‘চটপটি’ নামের একটি সিনেমা পরিচালনা নিয়ে বিশেষ উচ্ছ্বসিত ছিলেন। প্রায় তিন দশক ধরে ‘পথিক’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করে আসছিলেন তারেক মাহমুদ। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের পাশাপাশি সাহিত্যাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
রিপন শান/ইবিটাইমস 
জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চলে গেলেন অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ

আপডেটের সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩