ভিয়েনা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

পিরোজপুরে সাংবাদিককে হত্যার হুমকীতে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নিন্দা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৩৭ সময় দেখুন

পিরোজপুর জেলার নাজিরপুরে সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকী দেয়ায় নাজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে

ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার(১৯ অক্টোবর) ভিয়েনার একটি স্থানীয় রেস্টুরেন্টে এক জরুরী সভায় মিলিত হয় অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভাপতি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে জরুরী সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান,সহ সাধারন সম্পাদক মীর সালাউদ্দিন তরুণ ও কোষাধ্যক্ষ কবির আহমেদ।

জানা গেছে,গত ১২ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে ফেসবুকের একটি কমেন্টের ঘটনা নিয়ে নাজিরপুর উপজেলা পরিষদের সামনে বসে কতিপয় স্থানীয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকী দেয়া সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ ঘটনায় গত শুক্রবার রাতে অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। ভুক্তভোগী ওই সাংবাদিক বাংলানিউজ ২৪.কম, দৈনিক ভোরের আকাশ পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি।

তাছাড়াও তিনি বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পিরোজপুর জেলা প্রতিনিধি।

অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ মাহবুবুর রহমান সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকী দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তিনি অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব ও ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদের পাশে থাকার ঘোষণা দেন। তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেন। অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাকী নেতৃবৃন্দরাও সাংবাদিক এইচ এম লাহেল মাহমুদকে হত্যার হুমকী দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে সাংবাদিককে হত্যার হুমকীতে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের নিন্দা

আপডেটের সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩