ভিয়েনা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৪৫ সময় দেখুন
পটুয়াখালী সদর প্রতিনিধিঃ পটুয়াখালীতে এতিম, দুস্থ, প্রতিবন্ধী মেয়েদের নিয়ে নিবাসী ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটায় এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ( জেনারেল ম্যানেজার) কাজী মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান।
জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, এই শিশুরা এতিম না এদের দেখভালের জন্য যেমন সরকার রয়েছে তেমনি আমরাও এই কোমলমতি শিশুদের পাশে আছি সবমসময়। শিশুদের যখন মন চাবে তখনই জেলা পরিষদের আওতায় থাকা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত শেখ রাসেল শিশুপার্কে বিনা টিকিটে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তাদের দেয়া হবে খাবার। এছাড়া একটা শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন তার চাকরির পাশাপাশি বিয়ে দেওয়ার ও দরকার হয়। তাই তাদের চাকরি ও বিয়ের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার তা আমি করব বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ডেইলি স্টারের প্রতিনিধি সোহরাব হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌর সভার সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, বিশিষ্ট সমাজসেবক জেলা পরিষদ চেয়ারম্যানের পত্নী আয়শা হুমায়রা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজসহ আরো অনেকে।
মোঃইউসুফ/ইবিটাইমস 
জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এতিম, দুস্থ ও প্রতিবন্ধীদের নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেটের সময় ১০:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩