ভিয়েনা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ৪৪ সময় দেখুন

ইসরায়েল হামাসের যুদ্ধের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (১২ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় তিনি তার পদত্যাগের কথা জানান বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে এক সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যেই তিনি এ ঘোষণা দিলেন। তিনি বলেন, আসলে এই পদের দায়িত্ব অনেকটা বেশি অতিরঞ্জিত।

এদিকে ইসরায়েলের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী লিকুদ পার্টির একজন সদস্য। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আমি নেসেটে (পার্লামেন্ট) থেকে নেতানিয়াহুর দলের সঙ্গে কাজ করে যাবো।

এর আগে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিরোধী দলের নেতাদের নিয়ে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ওই অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের অংশ হিসেবে জরুরি সরকার গঠন করেছে তেলআবিব। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট যুদ্ধবিষয়ক মন্ত্রিসভা গঠন করেছে ইসরায়েল।

বুধবার (১১ অক্টোবর) বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নেতা বেনি গ্যান্টজ যৌথভাবে এই ঘোষণা দেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেটের সময় ০৮:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩