ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

শাহরুখ খানের নিরাপত্তায় ৬ কমান্ডার, ৪ পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ৪২ সময় দেখুন

ভারতের বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার

ইবিটাইমস ডেস্কঃ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলতি বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা পরপর বক্স অফিসে সুপারহিট হয়। ফলে ‘সম্ভাব্য’ হুমকির পরিপ্রেক্ষিতে তার এ নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র নিরাপত্তা সংস্থা। তবে কোন ধরনের হুমকি পাচ্ছেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কিছু প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।

রাজ্য সরকারের একটি বিশেষ সূত্র ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সম্প্রতি উচ্চ পর্যায়ের এক মিটিংয়ে শাহরুখের নিরাপত্তা প্রদানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে অভিনেতার নিরাপত্তা নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়। তারপর শাহরুখ খানকে দ্রুত ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের জন্য গত ৫ অক্টোবর মহারাষ্ট্র রাজ্য গোয়েন্দা বিভাগ (এসআইডি) পুলিশ কমিশনার, জেলা পুলিশ এবং স্পেশাল প্রোটেকশন ইউনিট-কে জানায়।

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তায় শাহরুখের সঙ্গে থাকবেন ১১ জন নিরাপত্তাকর্মী। তার মধ্যে ৬ জন কমান্ডার, ৪ জন পুলিশ সদস্য এবং ট্রাফিক ক্লিয়ারেন্স গাড়িসহ আরো একজন থাকবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খান ভারতের যেখানে যাবেন, সেখানে থাকবেন নিরাপত্তাকর্মীরা। তাদের সঙ্গে থাকবে এমপি-৫ মেশিন গান, একে-৪৭ রাইফেলস এবং গ্লক পিস্তল। আর তার বাড়িতে সবসময় থাকবে চারজন পুলিশ সদস্য।

গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’ সিনেমা। শুধু ভারতে সিনেমাটি আয় করে ৫২৪.৫৩ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করে ১০৫৫ কোটি রুপি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘জওয়ান’। এ পর্যন্ত ভারতে এটি আয় করেছে ৫৬৬.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ১১০৮.৮ কোটি রুপি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শাহরুখ খানের নিরাপত্তায় ৬ কমান্ডার, ৪ পুলিশ

আপডেটের সময় ০৭:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩