ভিয়েনা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

ঝালকাঠিতে ১ লাখ ৬০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ৩০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৬দিনে জেলার ৪টি উপজেলায় ৫ থেকে ১৬ বছর বয়সি শিক্ষার্থী, পথশিশু ও ভাসমান পরিবারের ১ লাখ ৬০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিশুদের ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচির উদ্ভোধন হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি শাহী মডেল শিশু বিদ্যালয়ে উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃমি সপ্তাহের উদ্ভোধন করেছেন। এই অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি পৌরসভার প্যানেল তরুন কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ সিয়াম ও ডাঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদাউস খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম নুরুন নাহার। সভায় কৃমি খাওয়ানোর পূর্বে শিক্ষার্থী শিশুরা কিছু খেয়ে আসছে কিনা বিষয়ে নিশ্চিত হয়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে, কারণ খালি পেটে ট্যাবলেট খেলে শিশুদের বমি বা পারিপার্শিক সমস্যা দেখা দিতে পারে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ১ লাখ ৬০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

আপডেটের সময় ০৮:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩