ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

যুদ্ধ ঘোষণার পর গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: হামাসের রকেট হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে, এরইমধ্যে অনেক হামাস যোদ্ধা ইসরায়েলের মূলভূখণ্ডে ঢুকে পড়ে এবং নির্বিচারে হত্যাকাণ্ড চালায় বলে দাবি করে তেলআবিব। একইসঙ্গে ইসরায়েল স্বীকার করেছে তাদের অন্তত একশো নাগরিককে জিম্মি করেছে হামাস। তবে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে বন্দিবিনিময় ইস্যুতে কোন আলোচনা শুরু করেনি বলেও স্পষ্ট করেছে তেলআবিব।

ইসরায়েলি বাহিনী ও হামাসের এই সংঘর্ষ রোববার দ্বিতীয় দিনে গড়িয়েছে। ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ছয়শো ছাড়িয়েছে। অন্যদিকে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পাল্টাপাল্টি এই হামলার মধ্যে রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

যুদ্ধের অনুমোদনের পরপরই গাজায় সামরিক হামলা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যাকা গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন।

এরআগে শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস আকস্মিক হামলা শুরু করে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন ইসরায়েলসহ আরও কয়েক দেশের দুই হাজারের বেশি নাগরিক।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুদ্ধ ঘোষণার পর গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা

আপডেটের সময় ০৭:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩