ভিয়েনা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কাজ শুরুর ঘোষণায় প্রশাসনে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পর, যারা সরকারের অবৈধ কাজে সহায়তা করেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রসাশন উৎকণ্ঠায় রয়েছে।”

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধোলাইখালে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “নিষেধাজ্ঞায় সরকার দিশেহারা হয়ে গেছে। নিষেধাজ্ঞা নিয়ে সচিবালয়ে আলোচনা হচ্ছে, যারা সরকারের অবৈধ কাজে সহায়তা করেছে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রসাশন উৎকণ্ঠা রয়েছে। বোঝা যাচ্ছে এ সরকারের পতন ঘণ্টা বেজে গেছে।”

খালেদা জিয়া মৃত্যুর দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে যেতে বলেছেন। তাই অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিন, অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, “শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নয়, এদেশের মানুষ এখন নিষেধাজ্ঞা দিচ্ছে এই সরকারকে। এদেশের মানুষ পরিষ্কার ভাষায় একবাক্যে বলছে; এখন অনেক হয়েছে, অনেক অত্যাচার, নির্যাতন করেছে, নেতাদের কারাগারে আটক করেছে, আমরা আর সেটা হতে দেবো না। এজন্য আমরা আন্দোলন করছি।”

“এখনো সময় আছে; এই শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে, আপনারা পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিন; এই রাজনৈতিক সংকট দূর করুন। অন্যথায় সব দায়-দায়িত্ব আপনাদেরই নিতে হবে;” বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কাজ শুরুর ঘোষণায় প্রশাসনে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়েছে

আপডেটের সময় ০৯:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩