ভিয়েনা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই দলটির শীর্ষ নেতৃত্বে বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার। এর মধ্যে শমসের মবিন চৌধুরী দলটির চেয়ারপারসন এবং তৈমুর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে বিএনপির সাবেক দুই নেতা নিজ নিজ পদে নির্বাচিত হন। এ ছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।এর আগে বেলা সাড়ে ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়। এতে অংশ নেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) তৈমুর আলম খন্দকার।

এ সময় শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান অন্তরা সেলিমা হুদা। তাদের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর

আপডেটের সময় ০৮:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩