ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র ঝালকাঠিতে দাঁড়িপাল্লার নির্বাচনী কার্যালয় ও কর্মীদের দোকানে আগুন টাঙ্গাইলে সেই জিয়ার পরিবারকে সান্ত্বনা দিলেন টুকু শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন

শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৮ সময় দেখুন

ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও দুই হাজারের উপরে, মানবিক সহায়তায় আকাশপথ খুলছে প্রতিবেশী আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুই হাজার। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এই পরিস্থিতিতে মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য আবারও আকাশপথ খুলছে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া। প্রেসিডেন্টকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও স্বাস্থ্য ও মানবিক ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট দপ্তর শনিবার বিবৃতিতে জানিয়েছে, মরক্কোয় আঘাত হানা সহিংস ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে মানবিক সহায়তা করা হবে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর)স্থানীয় সময় রাত ১১টার দিকে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। মুহূর্তে বহু ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত। ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত হানে। এরপর থেকেই চলছে উদ্ধার তৎপরতা।

২০২১ সালে মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় আলজেরিয়া। প্রতিবেশী দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় দেশটি। পশ্চিম সাহারা নিয়ে দুই দেশের সম্পর্কে তিক্ততা কয়েক দশক ধরে বিরাজমান। সামরিক ও বেসামরিক মানুষের চলাচলে আকাশপথও একই বছর বন্ধ করে দেওয়া হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নিরাপত্তা ও স্বচ্ছতার লক্ষ্যে সিসি ক্যামেরার নজরদারিতে টাঙ্গাইলের ১০৬৩ ভোট কেন্দ্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো

আপডেটের সময় ০৫:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩