ভিয়েনা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দান যুক্তরাষ্ট্র, কানাডার জন্য লজ্জাজনক : পররাষ্ট্র মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৩৯ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আত্মস্বীকৃত খু‌নি রা‌শেদ চৌধুরী ও নূর চৌধুরীকে যেসব দেশ আশ্রয় দিয়েছে, এটা তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক। তারা বিভিন্ন অ‌জুহা‌তে খুনিদের ফি‌রি‌য়ে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে দুই খুনির একজন কানাডায়, আর একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আর আমাদের জন্য দুঃখজনক।

দুই দফায় ছয়জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি পাঁচ খুনি এখনও রয়েছে অধরা। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এর আগে ফরেন সার্ভিস একাডেমির প্রাঙ্গণে ১৬টি বৃক্ষ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দান যুক্তরাষ্ট্র, কানাডার জন্য লজ্জাজনক : পররাষ্ট্র মন্ত্রী

আপডেটের সময় ০৮:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩