ভিয়েনা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ চরফ্যাসনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাস্ট্রকে ভারতের বন্দর ব্যবহার করতে দেওয়ার অভিযোগ: ভারতের অস্বীকার

সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • ৪২ সময় দেখুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ অনুষ্ঠানে যোগ দিতে এখন সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১৩ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে আছেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ১০টা ১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্র্যান্ডি,আজ ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শেখ হাসিনা,প্যালাইস ডেস নেশনস-এ সুইস কনফেডারেশন-এর প্রেসিডেন্ট অ্যালেন বেরসে এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বিকালে,প্যালাইস ডেস নেশনস-এ ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করেন তিনি। ডিজি আইএলও কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫ জুন ডব্লিউইএফ’র অফিসে, ডব্লিউইএফ’র এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকের পর, ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায়, ডব্লিউটিও ডিজি ড. ওকোনজো-ইওয়ালা তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেবেন। ১৬ জুন সকাল ১১টায় জেনেভা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ১৭ জুন ভোরে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

‘দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট ২০২৩: সোশ্যাল জাস্টিস ফর অল’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত ও সুসংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবেলায়, বিশ্ব নেতাদের আলোচনার জন্য একটি উচ্চ-স্তরের ফোরাম।

এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দেবে। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী এবং বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য রাখবেন।

দুই দিনের শীর্ষ সম্মেলন, আরো টেকসই ও ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকাকে তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচার এগিয়ে নিতে এবং নীতির সম্পর্কিত সুসংগত পরিস্থিতি নিশ্চিত করার জন্য বর্ধিত এবং যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে।

এটি অংশগ্রহণকারীদের সামাজিক ন্যায়বিচার সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকার গুলো ভাগ করে নেয়ার জন্য এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, তা প্রদর্শন করার জন্য একটি ফোরাম তৈরি করবে।কেননা, তারা সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শীর্ষ সম্মেলনে, রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগ-কর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ-পর্যায়ের প্রতিনিধিগণ ভাষণ দেবেন।

এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধুর কন্যা,প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ছাড়াও সুইজারল্যান্ড সহ ইউরোপের একাধিক দেশের আওয়ামী লীগের শীর্ষ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় ০৫:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩