ভিয়েনা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা শ্রেণি শিক্ষক লালমোহনের নাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ৫৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসনে আরা নাহার।

তিনি ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন দেশের আট বিভাগে আটজন এবং ঢাকা মহানগরীর একজন শিক্ষক। এরআগে, তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

বাচাই কমিটি হোসনে আরা নাহারের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (৬ জুন) হোসনে আরা নাহারকে মাধ্যমিক পর্যায়ের দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

নিজের অর্জনের ব্যাপারে হোসনে আরা নাহার বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে আনন্দিত। কারণ এতে নিজের যোগ্যতার প্রমাণ করতে পেরেছি। এর মাধ্যমে সারাদেশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুন্ন রেখেছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাধ্যমিক পর্যায়ে দেশ সেরা শ্রেণি শিক্ষক লালমোহনের নাহার

আপডেটের সময় ০৩:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩