ভিয়েনা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

একটি সড়ক পাকা করণে ৫ হাজার মানুষের দুর্ভোগের অবসান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
  • ৩৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের করিমগঞ্জ বাজার থেকে চতলা বাজার সড়ক। দেড় কিলোমিটারের এ সড়কটি প্রায় ৩০ বছর ধরে ওই এলাকার মানুষের কাছে ছিল গলার কাটা। তবে সম্প্রতি ওই কাঁচা সড়কটি পাকা করা হয়েছে। এতে করে ওই গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধায়নে কাজটি বাস্তবায়ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সিকদার কনস্ট্রাকশন। দেড় কিলোমিটারের এই সড়কটি পাকা করতে ব্যয় হয়েছে অন্তত দেড় কোটি টাকা।

স্থানীয়দের দাবি, নির্মাণের পর থেকেই সড়কটি কাঁচা থাকার কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির পানি ও কাদামাটিতে জবুথবু হতে হতো। তখন চলতো না যানবাহনও। তবে দীর্ঘ বছর পরে স্থানীয় এমপির উদ্যোগে এ সড়কটি পাকা হয়েছে। এতে করে এই সড়কের আশেপাশের অন্তত পাঁচ হাজার মানুষের দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান হয়েছে।

এ ব্যাপারে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা বলেন, রাস্তাটি কাচা থাকার কারণে স্থানীয়দের অনেক দুর্ভোগ পোহাতে হতো। জনগণের সেই দুর্ভোগ লাঘবের জন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের প্রচেষ্টায় আরডিবি-৩ প্রকল্পের আওতায় সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সড়কটির পাকাকরণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা এসব সড়কের গুণগতমান ঠিক রাখতে সব সময় তদারকি চালাচ্ছি।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একটি সড়ক পাকা করণে ৫ হাজার মানুষের দুর্ভোগের অবসান

আপডেটের সময় ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩