ভিয়েনা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

তুরস্ক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • ৪৪ সময় দেখুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয় মেয়াদে নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব ইমরানুল হাসান জানান, তুরস্কের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ নিতে বৃহস্পতিবার (১ জুন) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর। সফর শেষে আগামী ৫ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাকে (হাসিনা) ফোন দিয়ে প্রায় ১০ মিনিট কথা বলেছেন। এ সময় তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্ক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আপডেটের সময় ০৮:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩