ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

যমুনা টিভির সাংবাদিক শাকিল হত্যাচেষ্টা মামলায় ৩ ভাইয়ের কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৫৩ সময় দেখুন
ঢাকা প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহীন আলমকে মারধর করে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় চকবাজারের পলিথিন ব্যবসায়ী তিন ভাইয়ের চার মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রহিম, জব্বার ও জাকির। আজ মঙ্গলবার (৩০ মে ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম। রহিম, জব্বার ও জাকিরের নেতৃত্বে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় এবং ক্যামেরা ভাঙচুর করে। হামলা থেকে বাঁচতে তারা নিকটস্থ একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাঁধায় দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।  

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যমুনা টিভির সাংবাদিক শাকিল হত্যাচেষ্টা মামলায় ৩ ভাইয়ের কারাদণ্ড

আপডেটের সময় ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩