ভিয়েনা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকারে ইরানের হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান চরফ্যাশনে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ টাঙ্গাইলে ৫ ক্রেতাকে ওয়ালটনের উপহার হস্তান্তর লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ

পিরোজপুরে শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকুরি নেয়ার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ৪১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বেসরকারী শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতি করে অপূর্ব কুমার রায় নামের এক শিক্ষকের চাকুরি নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত অপূর্ব কুমার রায় জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সাচিয়া গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষক জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিষয়ের (ইনডেক্স-১০৫৩৯১৫)সহকারী শিক্ষক হিসাবে চাকুরী করেছেন। গত ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ওই স্কুলে ওই পদে চাকুরী নেন।

ওই শিক্ষকের দাবী তিনি এর আগে সপ্তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৩১২০০৩৬০ রোল ও রেজি: নম্বর ৯০০০৭৩৩৯/২০০৯ এর পরীক্ষার্থী হিসাবে পাশ করে ২০১১ সালের ১ জানুয়ারী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইছামতি উচ্চ বিদ্যালয়ে চাকুরী নেন। ওই চাকুরীর অভিজ্ঞতা ও ইনডেক্স ব্যবহার করে পিরোজপুরে পুন:রায় চাকুরি নিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, তিনি একই সালের একই রেজিস্ট্রেশনের ৩১৭১৬৫৮৪ রোলের শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় পাশ দেখিয়ে তিনি সিলেটের জকিগঞ্জে চাকুরী নেন। সেখানে তার বেসরকারী শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতির তথ্য মিললে কৌশলে তিনি চাকুরী ছেড়ে পিরোজপুরে চলে আসেন।
জানা গেছে, সপ্তম নিবন্ধনের ফলাফল ২০১২সালের ৪ মার্চ প্রকাশিত হলেও তিনি এর আগেই গত ২০১১ সালের ১ জানুয়ারীর এমপিতে শিক্ষক হিসাবে এমপিও ভুক্ত হন।

এ বিষয়ে চুঙ্গাপাশা মাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার জানান, তিনি আমার যোগদানের আগে নিয়োগ নিয়েছেন। কাজেই তার নিবন্ধন সনদ সম্পর্কে আমার কিছু জানা নাই।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতি করে চাকুরি নেয়ার অভিযোগ

আপডেটের সময় ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩