ভিয়েনা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ৪৬ সময় দেখুন

ইউরো বাংলা টাইমস এর নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ সভাপতি নির্বাচিত

সাধারণ সভায় ২০২৩-২৫ দুই বছরের জন্য কবির আহমেদকে সভাপতি ও মোহাম্মদ নাসিরউদ্দীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

ইউরোপ ডেস্কঃ রবিবার (২১ মে) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের Aloudagasse পার্কে অত্যন্ত সুন্দর আবহাওয়ায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করেছে। সমিতির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ।

অনুষ্ঠানে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির মহিলা সদস্যরা কুমিল্লার বিভিন্ন মুখরোচক খাবার রান্না করে পরিবেশন করেন। অনুষ্ঠানে দুপুরের মধ্যান্ন ভোজ ও বিকালের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের এক ফাঁকে সমিতির বর্তমান কার্যকরী কমিটি সমিতির সদস্যদের নিয়ে এক সাধারণ সভায় মিলিত হয়। সদস্যদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমেদ কে সভাপতি ও সমিতির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসিরউদ্দীনকে
সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সমিতির সভাপতি মামুন হাসান নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির নতুন কার্যকরী
কমিটিকে অভিনন্দন জানান। আগামী কার্যকরী কমিটির নতুন সভাপতি কবির আহমেদ তাকে সমিতির নতুন সভাপতি নির্বাচিত করায় কার্যকরী
কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সমিতিকে আগামী দিনগেলোতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন। নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এক সংক্ষিপ্ত বক্তব্যে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কার্যকরী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির সকল সদস্যদের নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেন।

সাধারণ সভায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন সরকার দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে মহিলা,পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

আমরা ইউরো বাংলা টাইমস পরিবার আমাদের নির্বাহী সম্পাদক (আন্তর্জাতিক) কবির আহমেদ অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

ভিয়েনা/ইবিটাইমস/এম আর  

Tag :
জনপ্রিয়

লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩