ভিয়েনা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ভোলার লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ২৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. মাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মাহিম ওই এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।

জানা যায়, মাহিমকে পাশে রেখে ঘরের কাজ করছিলেন তার মা মিতু আক্তার। এ সময় অগোচরে ঘর থেকে বের হয়ে যায় মাহিম। এর কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে ওই শিশুর ফুফু সাহিদা বেগম তাকে বাড়ির পুকুরে ভাসতে দেখে। এরপর সেখান থেকে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৫:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩