ভিয়েনা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ৩৪ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিদ্যুতায়িত হয়ে মো. হাসিব (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কিশোর হাসিব ওই এলাকার মো. আসাদ দেওয়ানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মোটর দিয়ে বাড়ির পুকুরের পানি সেচ দিচ্ছিলেন হাসিব। দুপুরের দিকে পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। এসময় পাশে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক হাসিবের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে কিশোরের মৃত্যু

আপডেটের সময় ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩