ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ভোলার নতুন কূপে প্রচুর গ্যাস মজুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ৩৬ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ইলিশা-১ নামের নতুন গ্যাসক্ষেত্রের কূপে প্রচুর গ্যাস মজুত রয়েছে বলে জানিয়েছে বাপেক্স।গত ৯ মার্চ ইলিশা-১ নামের নতুন ওই কূপ খননকাজ শুরু করে বাপেক্স।

রোববার (৭ মে) ভোরের দিকে দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন।

তিনি জানান, ইলিশা-১ কূপ খনন শেষে তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা দেখেছিলেন তারা। গত ২৮ এপ্রিল তারা ওই কূপে প্রথম ডিএসটি পরীক্ষা শুরু করে আগুন প্রজ্বলন করেন। ৫ মে প্রথম পরীক্ষা শেষ হয়। রোববার দ্বিতীয় স্তরের দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শুরু করা হয়। এতে তারা নিশ্চিত হয়েছেন এখানে প্রচুর পরিমাণ গ্যাস মজুত রয়েছে।

বাপেক্সের এ মহাপরিচালক বলেন, ধারণা করা যাচ্ছে এখানে প্রায় ২০০ বিলিয়্ন ঘনফুট (বিসিএফ) বা তারও অধিক গ্যাস মজুত রয়েছে। তবে সেটি পুরো পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এখান থেকে দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

মনজুর রহমান/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার নতুন কূপে প্রচুর গ্যাস মজুত

আপডেটের সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩