ভিয়েনা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

ভোলায় আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির প্রায় দুই কোটি টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধি: ভোলার ইলিশা জংশন বাজারে বৈদ্যুতিক আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বুধবার (৩ মে) মধ্যরাতে উপজেলার ইলিশা জংশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর মধ্যে বাজারের মেশিনারি পার্টসের দোকান, ফাস্টফুডের দোকান, টিভি-ফ্রিজের দোকান, ওয়ার্কশপের দোকান, ওষুধের ফার্মেসি, সুতার দোকান, মেশিনারি মালামালের গোডাউন, ফার্নিচারের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বৃহস্পতিবার(৪মে) সকালে কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রাত আড়াইটার দিকে বাজারের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশের ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা দুই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৮টি পুরোপুরি ও দুটি আংশিকসহ মোট ১০টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ফায়ারসার্ভিসের সঙ্গে কাজ করেছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আগুনে পুড়ল ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির প্রায় দুই কোটি টাকা

আপডেটের সময় ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩