ভিয়েনা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাজিরপুরে কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৪১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

বৃৃহস্পতিবার (০৪ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের রামনগর গ্রামের দুস্থ ও অসহায় কৃষক লিয়াকত শেখের এক একর জমির ধান কেটে দেন তারা। পরে তা ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য তিমির হালদার তুহিন সহ উপজেলা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে গরিব অসহায় যে সব কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ধান কেটে বাড়িতে নিতে পারছেন না তাদের ধান কেটে ও তা মাড়াই করে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য আজ (০৪ মে) থেকে এ কর্মসূচী হাতে নিয়েছি। আর এ কাজে সার্বিক সহযোগীতা করছেন স্থানীয় এমপি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম’।

উপকারভোগী কৃষক লিয়াকত শেখ জানান, ‘শ্রমিক সংকট ও অতিরিক্ত পারিশ্রমিকের কারনে আমার জমির ধানগুলো কাটতে পারছিলাম না। খুব চিন্তিত ছিলাম কিন্তু স্বেচ্ছাসেবক লীগের নেতারা আমার জমির ধান কেটে বাড়ি পৌছে দেওয়া আমি ব্যাপক উপকৃত হয়েছি’।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগ

আপডেটের সময় ০৫:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩