ভিয়েনা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

কোটচাঁদপুরে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ৩৮ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর ব্যাটারীচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কোটচাঁদপুরে কাশিপুর পৌর কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭ মাস), একই উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ছেলে রাফান (১১)।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারী চালিত ভ্যান যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তারুণি পাশা বলেন, আহত যারা এসেছিলেন তাদের মধ্য থেকে ৪ জনকে যশোর পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের শারিরীক অবস্থা গুরুতর।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটচাঁদপুরে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৩, আহত ৫

আপডেটের সময় ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩