ভিয়েনা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, স্বামী ও মেয়ে আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৩৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার কুয়েত প্রবাসী স্বামী রবি খাঁ ও ৩ বছর বয়সী মেয়ে রাহি। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের কুয়েত প্রবাসী রবি খাঁ শৈলকুপা থেকে মোটরসাইকেলে স্ত্রী রুমা খাতুন ও মেয়ে রাহিকে নিয়ে বাড়ি ফিরছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা কাতলাগাড়ী থেকে শৈলকুপা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুমা খাতুন নিহত হয়। আহত হয় রবি ও তার মেয়ে। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রবির শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারে পক্ষ থেকে আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, স্বামী ও মেয়ে আহত

আপডেটের সময় ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩