ভিয়েনা ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

যুক্তরাষ্ট্রে বিশ্ববাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৪২ সময় দেখুন

গত সোমবার সকালে বিশ্বব্যাংকের সামনে ‘জয় বাংলা’ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। তার বিপরীতে যুক্তরাষ্ট্র বিএনপি একই সময়ে একই স্থানে প্রতিরোধ সমাবেশের ডাক দেয়

আন্তর্জাতিক ডেস্কঃ গত সোমবার (১ মে) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সময় বিশ্বব্যাংক সদর দপ্তরের সামনে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জড়ো হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে,সোমবার সকালে বিশ্বব্যাংকের সামনে ‘জয় বাংলা’ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। তার বিপরীতে যুক্তরাষ্ট্র বিএনপি একই সময়ে একই স্থানে প্রতিরোধ সমাবেশের ডাক দেয়।

এক পর্যায়ে দুদলের নেতাকর্মী এবং সমর্থকরা উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, এতে জড়িত সন্দেহে স্থানীয় পুলিশ দু’দলের তিন সমর্থককে গ্রেফতার করে। অবশ্য পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিতন এক অনুষ্ঠানে উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে
ভ্রমণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবারের বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। এছাড়া, এ উপলক্ষে, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের পঞ্চাশ বছরের ভাবনা শীর্ষক একটি সেমিনারেরও আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের বোর্ড মেম্বারদের সাথেও বৈঠক করেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে বিশ্ববাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আপডেটের সময় ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩