ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

লালমোহনে বিডিএফের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ৪৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর লালমোহন উপজেলা কমিটির পরিচিতি সভা কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম হাফিজ জুট মিলস এর প্রকল্প প্রধান ও বাংলাদেশ পাট-শিল্প কর্মকর্তা সমিতির সভাপতি মো: জসিম উদ্দিন।

বিডিএফ লালমোহন উপজেলা কমিটির সভাপতি পৌরসভা কাউন্সিলর এহসানুল হক ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বিডিএফ এর কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় চট্টগ্রাম হাফিজ জুট মিলস এর প্রকল্প প্রধান ও বাংলাদেশ পাট-শিল্প কর্মকর্তা সমিতির সভাপতি মো: জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়৷

এসময় তিনি বলেন, বিডিএফ ভোলা জেলার উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রতিষ্ঠাতা সকলের পরিচিত মুখ মো. জহিরুল আলম এই সংগঠনের মাধ্যমে দায়ীত্বশীলদের কাছে সবসময় ধর্ণা দিয়ে যাচ্ছেন ভোলার উন্নয়নের জন্য। আজকে ভোলার গ্রীণলাইন থেকে দিবা সার্ভিস, চট্টগ্রামের সাথে জাহাজ চলাচল এর পেছনে বিডিএফের কর্মীদের অনেক পরিশ্রম রয়েছে। ভোলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন বিডিএফের বড় দাবী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন রিফাত, বিডিএফ ভোলা জেলা সভাপতি রাজীব হায়দার, কেন্দ্রীয় পরিষদের সদস্য মীর মোশারেফ অমি, চরফ্যাসন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক ও এনআরবিসি ব্যাংক চরফ্যাসন শাখার ব্যবস্থাপক আলাউদ্দিন মিলন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব, লালমোহন করিমূন্নেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মো. জহিরুল হক সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিডিএফের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৪:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩