ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

কালীগঞ্জে পিকাআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ৩৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পিকাআপ চাপায় হামিদুল ইসলাম (৪৫) নামের এক জন মোটারসাইকেল আরোহী নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে সোহেল রানা (৩২) নামে আরও একজন।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার তারলক্ষীপুর গ্রামের শহর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ থেকে যশোর শহরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন হামিদুল ইসলাম ও সোহেল রানা। পথে ওই স্থানে পৌছালে সামনের দিক থেকে আশা একটি পিকাআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে হামিদুল ইসলাম হামিদুল ইসলাম ও সোহের রানা গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক হামিদুলকে মৃত বলে ঘোষনা করেন। আহত সোহেলকে যশোর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্ট্যেশন আফিসার শেখ মামুনুর রশিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালীগঞ্জে পিকাআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ০৩:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩