ভিয়েনা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে : সড়ক পরিবহনমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা উপসাগরীয় প্রতিবেশীদের ওপর ইরানের হামলা, ট্রাম্পের আরও কঠোর হুঁশিয়ারি উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ মার্চ সারা দেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ লালমোহনে শালাকে ফাঁসাতে নিজের ঘর ভাঙচুর করলো দুলাভাই!

চাকুরীর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ৪১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। চাকুরী না দিয়ে ওই টাকা আত্নসাত করা এবং চাকুরীপ্রার্থীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের হেলাল নামের এক ব্যাক্তি।

অভিযোগে বলা হয়, ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে চাকুরী দেয়ার কথা বলে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাইমারা গ্রামের বাসিন্দা ছিদ্দিকের ছেলে হেলালের কাছ থেকে ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ দফায় সাড়ে তিন লক্ষ টাকা নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। দীর্ঘদিনেও ওই চাকুরী হয়নি। তাই চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান হেলাল। এ সময় হেলালকে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে হেনস্তা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয় অস্বীকার করে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, হেলাল সাড়ে তিন টাকার মানুষ না, আমি কেন তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিব।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে আজ দুপুরে একটি অভিযোগ পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা/ইবিটাইমস 

জনপ্রিয়

কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাকুরীর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেটের সময় ০৫:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩