ভিয়েনা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জনই বাংলাদেশি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে একটি বাসে করে যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় বাসটি। ওই বাসে ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে গেলে অন্তত ২০ যাত্রী নিহত হন। এর মধ্যে ৮ জনই বাংলাদেশি।

একটি সূত্র জানায়, খাদে পড়ে যাওয়ার কারণে মৃতদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে মরদেহের পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছে। দেশটির অনুমোদিত ‘আল এখবারিয়া’ চ্যানেলের খবরে বলা হয়েছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত পাওয়া প্রাথমিক খবরে জানা গেছে দুর্ঘনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন। হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে তারা ঠিক কোন দেশের তা বলা হয়নি।

সৌদির বেসরকারি ‘ওকাজ’ পত্রিকার খবরে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গণমাধ্যমকে জানান, আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোট মৃতের সংখ্যা ২২ জন বলে সৌদি আরব থেকে জানা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জনই বাংলাদেশি

আপডেটের সময় ০৩:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩