ভিয়েনা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে, আহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ৬০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার বেলা ১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষের পর থেকে নিউমার্কেট-মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- মো. বাইজিদ (১৮),মো. তাহসিন (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে, আহত ৫

আপডেটের সময় ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩