ভিয়েনা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় কলেজছাত্র হৃদয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার বটতলা বাজার সংলগ্ন বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তঁারা এ মানববন্ধন করেন। এতে অংশ নেন হৃদয়ের বাবা-মা, আত্মীয় স্বজন, সহপাঠি, এলাকাবাসী ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে হৃদয় হত্যা বিচার দাবি করেন মা ফজিলাতুন্নেছা ও বাবা আব্দুল কুদ্দুসসহ অংশগ্রহণকারীরা।

বক্তাদের অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় অতিক্রম করলেও মামলার আসামি সনাক্ত কিংবা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এতে নিহতের পরিবার ন্যয় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হৃদয়ের বাবা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মো. এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মো. রনি সিকদার, ইউপি সদস্য মো. ফয়সাল আহম্মেদ মিঠু সিকদারসহ আরো অনেকে।

গত বছরের ২৩ ডিসেম্বর আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হৃদয়কে হত্যা করে আনইলবুনিয়া গ্রামের বাড়ীর সামনে গাছে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ পেয়ে কাঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ দুই মাসেও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঠালিয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

আপডেটের সময় ০৬:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩