ভিয়েনা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

বিএনপিই দেশের মানুষের ভরসা : সাংগঠনিক সম্পাদক শিরিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
  • ৪৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাবেক এমপি নেত্রী বিলকিস জাহান শিরিন বলেন, গনতন্ত্র পুন:দ্ধারে বিএনপিই এদেশের মানুষের একমাত্র ভরসা। আ’লীগ সরকার এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। মানুষ আজ চরম কষ্টে দিন কাটাচ্ছে। সারা দেশের সাধারন মানুষ অর্থাভাবে অনাহারে থাকলেও আ’লীগের নেতা-কর্মীরা অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। আজ মানুষ তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারছে না। ভোট দিতে গিয়ে দেখে তার ভোট হয়ে গেছে। এমন ভাবে একটি দেশ চলতে পারে না। তাই দেশের সাধারন মানুষ আজ এই সরকারের হাত থেকে মুক্তি চাচ্ছে। আর বিএনপি দেশের মানুষের সেই মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।

আগামী ৪ ফেব্রয়ারী বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচীব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক এমপির ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবাদুল হক চাঁন, জেলা জাসাস সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমার প্রমুখ।

আগামী ৪ ফেব্রুয়ারী বরিশালের সমাবেশ সফল করতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপিই দেশের মানুষের ভরসা : সাংগঠনিক সম্পাদক শিরিন

আপডেটের সময় ০২:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩